জাতীয়

টিকা নিলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যারা ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছেন তাদের লজ্জা না পেয়ে টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের ক্লিনিকে টিকাগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, টিকা প্রদানকে ঘিরে মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ-উদ্দীপনা, এতেই প্রমাণিত হয় সমস্ত অপপ্রচারকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভ্যাকসিন নিয়ে অপপ্রচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের চেহারা দেখে আমার খুব লজ্জা হচ্ছে। কারণ, তারা যে অপপ্রচার চালিয়েছিলেন তাতে এটাই প্রমাণিত হয় তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালায়। টিকা নিয়ে তাদের যে অপপ্রচার, এটাই প্রমাণ করে সময়ে সময়ে তারা এ ধরনের অপপ্রচার চালায় যেটি আসলে বস্তুনিষ্ঠতা নেই। মানুষকে বিভ্রান্ত করতে ও সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালায়, টিকা নিয়েও তারা এ ধরনের অপপ্রচার চালিয়েছিল।

আমি জানি তাদের খুব লজ্জা হচ্ছে, জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে টিকা যে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। মানুষ উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছেন। এতো উৎসাহ যে সেটি সামাল দিতে আরও প্রস্তুতি নিতে হচ্ছে। সরকারকে নানাভাবে ব্যবস্থা নিতে হচ্ছে, এতে তাদের চেহারাটা চুপসে গেছে। তাদের বলব লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষার জন্য বদ্ধ পরিকর। বিরোধীদলের যারা প্রতিদিন টিকা নিয়ে কড়া সমালোচনা করেন তাদেরও আমরা সুরক্ষা চাই।

টিকা নেয়ার পর অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি তো ডায়াবেটিসের রোগী, আমাকে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। ইনসুলিন নেয়ার সময় কিছুটা অনুভূত হয়। আজকের টিকা নেয়ার সময় সেটিও অনুভূত হয়নি। আর টিকাদানকারীরা অনেক এক্সপার্ট, এতো সহজে টিকা দিলো সেটি বুঝতেই পারিনি। যেভাবে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী এতো দ্রুত টিকা নিয়ে এসেছে, যেখানে অনেক উন্নত দেশ এখনও টিকা আনতে পারেনি। এমনকি আমেরিকায়ও হাহাকার টিকা জন্য, অনেক দেশেই টিকার জন্য হাহাকার। সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ জনবহুল দেশের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা