জাতীয়

‘মিনিকেট-নাজির নামে কোনো ধান নেই’

নিজস্ব প্রতিবেদক : দেশে মিনিকেট ও নাজির নামে কোনও ধানের জাত-ই নেই। জিরাশাইল ও কাটারিভোগের মতো সরু চাল ছাঁটাই করে তৈরি হয় মিনিকেট। আর নাজিরশাইল থেকে নাজির নামের চালের ব্র্যান্ডের উৎপত্তি হয়েছে।

ক্রেতারাই সাদা চকচকে চাল বেশি পছন্দ করেন বলে এসব পালিশ করা চাল বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু সবচেয়ে পুষ্টিকর চাল লাল চাল। সেটা ভোক্তারা পছন্দ করেন না।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ মজুমদার। চতুর্থ নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের খাদ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

এদিকে ওই সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ চাল খেতে চাইলে লাল চাল খেতে হবে। কিন্তু এখন সবারই চকচকে চাল পছন্দ। এর জন্য মিলাররা চাল ছাঁটাই করছে। এরপর পালিশ করে চকচকে সাদা বানাচ্ছে। এসব চালের বিক্রি বেশি কিন্তু এর পুষ্টিমান কম। এসব খাওয়া বন্ধ করতে হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য সচিব বলেন, আমরা একটি গবেষণা করেছি, তাতে মিনিকেট নামের দেশে কোনো ধানের জাত পাওয়া যায়নি। নাজির নামেও নেই। নাজিরশাইল থেকে নাজির ও বিভিন্ন সরু চাল মিনিকেট নামে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, এখন মিনিকেট নাজির এগুলো ‘ব্র্যান্ড নেম’। এসব আমরা বন্ধ করতে চাই। তবে সেটা হটাৎ করে সম্ভব নয়। তাতে দাম ও সরবরাহে বড় প্রভাব পড়বে। অদূর ভবিষ্যতে আমরা এ লক্ষ্যে এগিয়ে যাব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা