জাতীয়

রাজধানী মুখী মানুষের ঢল ঠেকাতে আইজিপির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে কেউ যাতে বের হতে না পারে এবং বাইরে থেকে যাতে কেউ ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গার্মেন্টস খোলা থাকবে এমন ঘোষণার পর দলে দলে গ্রাম থেকে ঢাকায় প্রবেশ করেন শ্রমিকরা। মুখ থুবড়ে পড়ে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা। এমন পরিস্থিতিতে ব্যাপক সমালোচনার মুখে সব গার্মেন্টস বন্ধ রাখার ঘোষণা দেয় মালিক পক্ষ। তারপরও আজও অনেকে আসেন ঢাকায়। এমন বাস্তবতায় এই নির্দেশ দিলেন আইজিপি।

গতরাতে রাজধানী মুখী শ্রমজীবী মানুষের ঢল থামাতে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার বিষয়টি স্বীকার করে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা।

করোনাভাইরাস মোকাবিলায় প্রথমে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে সময় বাড়িয়ে আজ ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা