জাতীয়

রাজধানীতে রেললাইন পার হতে গিয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় দক্ষিণখান থানার (এসআই) মো. নুরুল ইসলাম ও বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় পায়ে হেটে রেললাইন পার হচ্ছিলো ওই নারী। এসময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা