জাতীয়

আমি মশার গান শুনতে চাই না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে বেড়েছে মশার উৎপাত। রাজধানীতে মশার উৎপাত বেড়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মেয়রদের উদ্দেশ্য করে বলেন, মশার গান আমি শুনতে চাই না। মশা মারতে হবে।

৩১ মার্চ মঙ্গলবার গণভবন থেকে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

গত জানুয়ারি থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় মশার প্রকোপ বেড়েছে। এমনকি ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রায় ৫০০ জনের মতো বিভিন্ন হাসপাতালে ভর্থিও হন। এ অবস্থায় যদি করোনার মতো ডেঙ্গুর প্রেকোপ বেড়ে যায় তাহলে অবস্থা হবে অথৈবচ।

ভিডিও কনফারেন্সে স্থানীয় সরকার মন্ত্রী ও দুই সিটি করপোরেশন মেয়রসহ নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কাল রাতে যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম মশারা সংগীত চর্চা করছে। মশার গান শুনলাম। মশা গুনগুন করে কানের কাছে গান গাচ্ছিল। অর্থাৎ মশার প্রাদুর্ভাব কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। তো এই ব্যাপারে কিন্তু এখন থেকে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এবং এখন থেকে আমাদের প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বলব, মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে এখন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মশার রোগ থেকে বাঁচতে সবাইকে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে অনুরোধ করব, সবাই মশারি টাঙিয়ে যেন ঘুমান। কারণ এখন অনেকে মশারি ব্যবহার করেন না। শুধু মশার ওষুধ দেয় বা কয়েল জ্বালায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, মশার ওষুধও তো নিশ্বাস-প্রশ্বাসে যায়। সেজন্য প্রত্যেকে নিজের সুরক্ষার জন্য মশারি ব্যবহার করবেন। করোনার সঙ্গে যদি আবার মশা যোগ হয়, ডেঙ্গু আসে, সেটা কিন্তু আমাদের জন্য আরও মারাত্মক হয়ে যাবে।মশা বা ডেঙ্গু যেন না আসতে পারে সেজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা দরকার। নিজের বাড়িঘর, রাস্তাঘাট, জলাশয় পরিষ্কার রাখি। মশার প্রজননক্ষেত্র যেন না থাকে, মশা যেন ডিম পাড়ার সুযোগ না পায়, সে দিকটা আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা