জাতীয়

কাঁচপুর-ঘাটারচর পর্যন্ত কোম্পানির মাধ্যমে চলবে বাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পরিবহন রুট বাড়িয়ে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত কোম্পানির মাধ্যমে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএসসিসি)নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রথমে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস চলাচলের পরিকল্পনা ছিল। এখন এটাকে বাড়িয়ে কাঁচপুর পর্যন্ত নিয়ে যাচ্ছি। এই রুটে প্রায় ৩৪টি জায়গা নির্ধারণ করা হয়েছে। এসব জায়গায় বাস বে হবে এবং কিছু কিছু জায়গায় বাস স্টপেজ হবে।

তাপস বলেন, আন্তঃজেলা বাস টার্মিনাল করার জন্য চিহ্নিত ১০টি জায়গায় আমরা পরিদর্শন করেছি। সরেজমিনে পরিদর্শনের প্রেক্ষিতে বিরুলিয়ার বাটুলিয়ায় একটি জায়গা নির্ধারণ করেছি। সেখানে আন্তঃজেলা একটি টার্মিনাল হবে। মূলত উত্তরাঞ্চলের যে বাসগুলো আছে, সেখানে এসব বাস থাকবে।

সাভারের হেয়ায়েতপুরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে। দক্ষিণাঞ্চলের জন্য কেরানীগঞ্জের বাঘাইরে একটি জায়গা নির্ধারণ করেছি এবং আরেকটি জায়গা কাঁচপুরে। এই ৪টি জায়গায় আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করলে ঢাকা শহরের ওপর থেকে চাপ কমে যাবে।

সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনালকে আমরা সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারব। তিনি বলেন, প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্তের বিষয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে পাঠাব।

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, প্রাথমিকভাবে কোন কোম্পানির মাধ্যমে কীভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত, আয় কীভাবে বণ্টন হবে, কীভাবে পরিচালিত হবে সামগ্রিক বিষয় নিয়ে নীতিমালা হবে।

আশা করি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আগামী দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের নিয়ে বসে একটি খসড়া তৈরি করবে। আগামী সভার আগেই খসড়া নীতিমালা প্রস্তুত করলে কোম্পানি গঠনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, গত সভায় একটি নির্দেশনা দিয়েছিলাম রাত ১২টার পর বিআরটিসি বাস যত্রতত্র রাখা যাবে না।

এই বাসগুলো তাদের নিজস্ব ডিপো টার্মিনাল বা তাদের জায়গায় রাখতে হবে। এ বিষয়ে অনেক দূর অগ্রগতি হয়েছে। তবে কিছু বাস এখনেও থাকছে জায়গা সংকুলান হচ্ছে না। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসি সব বাস থাকার ব্যবস্থা করবে।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে নগরে যানজট কমবে। সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা