২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা 
জাতীয়

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ফাইনাল তালিকা প্রকাশের আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় পরিবহন পুলের সামনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাতে কোনো ভুলত্রুটি থাকলে সংশোধন করা যায়। এ পর্যন্ত আমরা এক লাখ ৪০ হাজার মুক্তিযোদ্ধার নামের তালিকা করেছি। আরও ৩৪ হাজার মুক্তিযোদ্ধার গেজেট যাচাই-বাছাই করা হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। এর বাইরে শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন ১৫ হাজারের মতো। আমাদের ধারণা কোনোমতেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুই লাখ ছাড়াবে না।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা শেষ করার পর আমরা সহযোগী মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে কাজ শুরু করবো।

তিনি বলেন, মুজিববর্ষে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয়ে বীর নিবাস তৈরি করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য আইন পাস করা হবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আইনটি তুলতে চাই। তবে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় আইনটি পাস করা সম্ভব হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। গত ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ পালিত হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা