জাতীয়

শীতকালীন সংসদ অধিবেশন বসছে বিকেলে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন বসছে আজ। সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এটি চলতি সংসদের ১১তম অধিবেশন। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন।

করোনার কারণে এ অধিবেশনের কার্যদিবস সংক্ষিপ্ত হবে। মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এমপি, মন্ত্রী ও সংসদের সংশ্লিষ্টরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন।

প্রতি বছর শীতকালীন এ অধিবেশন সাধারণত দীর্ঘ হলেও এবারের অধিবেশন বিরতি দিয়ে ১০-১২ কার্যদিবস চলবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে ও পরে অন্তত ১০টি বিল পাস এবং ৫-৭টি বিল উত্থাপিত হবে। ইতোমধ্যে আইন শাখায় ছয়টি বিল জমা পড়েছে এবং দু-তিন দিনের মধ্যে আরও বেশ কয়েকটি বিল জমা পড়বে।

যেসব বিল ইতোমধ্যে জমা পড়েছে তার মধ্যে রয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০২১, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২১, আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ, সংশোধন) বিল-২০২০, কোম্পানি আইন বিল-২০২০ ইত্যাদি।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশন গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হয়। এ অধিবেশনে মোট ৯টি বিল পাস করা হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা