জাতীয়

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন মার্কিনীরা

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে আটকে পড়া মার্কিন নাগরিকরা বিশেষ ফ্লাইটে দেশের পথে রওনা হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, ওই বিশেষ ফ্লাইটে অন্তত ৩৫৬ জন মার্কিন নাগরিক ও নয়টি কুকুর যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছে।

বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাতে উদ্যোগের কথা বৃহস্পতিবার (২৬ মার্চ) জানিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। সেদিন দূতাবাসের ওয়েবসাইটে দেশে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও পরিবারের সদস্যদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা জানানো হলেও দিন-ক্ষণ ঠিক ছিল না।

পরদিন যুক্তরাজ্যের হাই কমিশন থেকেও ব্রিটিশ নাগরিকদের ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দেওয়া হয়।

সোমবার যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চলার শেষ দিন। মঙ্গলবার (৩১ মার্চ) থেকে এ রুট দুটির ফ্লাইট ৭ দিনের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে, বিমান কর্তৃপক্ষ ৩১ মার্চ পর্যন্ত সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধের ঘোষণা দিলেও পরে তা বর্ধিত করে ৭ এপ্রিল করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা