জাতীয়

করোনা আতঙ্কের মধ্যেও চলছে হজ নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস আতঙ্কের বর্তমান প্রেক্ষাপটে চলতি বছর হজ পালন নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর ওপর ভরসা রেখে ব্যাংকে টাকা জমা দেয়ার মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছেন।

রবিবার (২৯ মার্চ) সীমিত সময়ের জন্য ব্যাংক খুললে এ সময়ের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩৭ জন ও সরকারি ব্যবস্থাপনায় দু’জন হজ গমনেচ্ছুদের নিবন্ধন করতে দেখা যায়।

এ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৬১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৮ হাজার ৮৩২ জন নিবন্ধন করলেন।

সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশির পবিত্র হজ পালনের কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রথমে ১৫ মার্চ ও পরে ২৫ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কের কারণে হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় সময়সীমা আগামী ৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই তারা এজেন্সির মাধ্যমে টাকা জমা দিতে পারছেন।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হজ গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা