জাতীয়

আকিজের হাসপাতালের কাজ ফের শুরু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারিতে আক্রান্তদের চিকিৎসার জন্য তেজগাঁওয়ে আকিজ গ্রুপের অস্থায়ী হাসপাতালের নির্মাণকাজ এলাকাবাসীর বাধার মুখে বন্ধ হওয়ার পর আবারও শুরু হয়েছে।

স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর রবিবার (২৯ মার্চ) সকাল থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি মো: আলী হোসেন জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “গতকালের (২৮ মার্চ) ভুল বুঝাবুঝির পর রাতেই সিদ্ধান্ত হয় যে, এটা মহৎ উদ্যোগ। কাজেই এখানে অস্থায়ী ভিত্তিতে হাসপাতাল নির্মাণ হবে।"

নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশের টহল দল মোতায়েন আছে বলেও জানান তিনি।

উহান শহরেই দ্রুত চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসাবে মাত্র ছয় দিনে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল চীন। সেই ধারণা থেকেই ঢাকায় দ্রুত একটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা বলেছিল আকিজ।

কিন্তু হাসপাতাল হলে করোনাভাইরাসের ঝুঁকিতে পড়বেন এমন আশঙ্কা থেকে শনিবার (২৮ মার্চ) দুপুরে এলাকাবাসী তেজগাঁওয়ের শান্তা টাওয়ারের পাশে আকিজের জমিতে নির্মাণাধীন ওই প্রকল্পে গিয়ে বাধা দেয়।

স্থানীদের দাবি ছিল, এই এলাকা ঘনবসতিপূর্ণ। ফলে এখানে হাসপাতাল নির্মাণ হলে এলাকাবাসীর সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। তাই দূরে কোথাও এই হাসপাতাল নির্মাণ করা হোক। এমন প্রেক্ষাপটে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ করে দেয় আকিজ কর্তৃপক্ষ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি বলেও জানানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা