সাবেক এমপি পিনু খানের ছেলের জামিন নামঞ্জুর 
জাতীয়
ইস্কাটনে জোড়া খুন 

সাবেক এমপি পিনু খানের ছেলের জামিন নামঞ্জুর 

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক এমপি পিনু খানের ছেলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বখতিয়ার আলম রনিকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (৬ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম আসামি রনির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ২০১৯ সালের ৩০ এপ্রিল তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এ আপিল বিবেচনাধীন থাকা অবস্থায় রনি জামিন চেয়ে আবেদন করেন। যেটি বুধবার খারিজ হয়ে যায় বলে জানিয়েছেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২১ জুলাই পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিনদফায় ১০ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা