জাতীয়

বিত্তবানদের প্রতি সেতুমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দুর্যোগের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, 'এই সংকট মুহূর্তে আমাদের চারপাশে খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের সব নেতাকর্মী বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদেরও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।'

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, 'সারাবিশ্ব আজ প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্কিত। পরম করুণাময়ের অসীম কৃপায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলনামূলক ভাবে এখনও নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিবিড়ভাবে দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।'

‘আমাদের দেশে বিদ্যমান স্বাস্থ্য সেবার পাশাপাশি বন্ধু-প্রতীম রাষ্ট্র থেকেও সহযোগিতা নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীন বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সামগ্রী বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে চীন থেকে আরও চিকিৎসা সামগ্রী বাংলাদেশে আসবে।’

তিনি বলেন, আমরা বাংলাদেশের চিকিৎসক-নার্স ও জনগণ সবাইকে আশ্বস্ত করতে চাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আপনারা আতঙ্কিত হবেন না। ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে আপনাদের সবাইকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। ঘরে ঘরে সচেতনতা ও সতর্কতার দুর্গ গড়ে তুলতে হবে।

গুজব রটনাকারীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, আতঙ্কিত না হয়ে ধৈর্যের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করতে প্রশাসনকে অবহিত করারও আহ্বান জানান তিনি। বলেন, 'আপনারা কোনো অবস্থাতেই আতঙ্কিত হবেন না। ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশ প্রেম নিয়ে একযোগে আমাদের সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রশাসন ও সেনাবাহিনীকে অবহিত করুন। এ ধরনের গুজব শুধু সঙ্কটকে আরও ঘূর্ণাবর্ত করবে।'

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা