জাতীয়

রাজধানীতে করোনাভাইরাসে মৃতদের দাফন তালতলা কবরস্থানেই

নিজস্ব প্রতিবেদক:

গত (২৩ মার্চ) সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির লাশ দাফন করতে নিয়ে যাওয়া হয় খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে। কিন্তু এলাকাবাসীর প্রতিবাদের মুখে ওই ব্যক্তির মৃতদেহ কবরস্থানটিতে দাফন করা যায়নি। পরে পুলিশের মধ্যস্থতায় তাকে অন্য আরেকটি কবরস্থানে দাফন করা হয়।

কিন্তু এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও পরবর্তীেতে ঢাকায় নভেল করোনাভাইরাসে মৃত একজনকে খিলগাঁওয়ের তালতলা কবরাস্থানে দাফন করা হয়েছে।

এই ভাইরাসে আক্রান্ত হয় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তিকে বুধবার (২৫ মার্চ) ওই কবরস্থানে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সারোয়ার।

তিনি বলেন, “একটু আগেই দাফন সম্পন্ন হয়েছে। এলাকাবাসীকে বুঝিয়ে আমরা দাফনের ব্যবস্থা করেছি।”

বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত পাঁচজনের মধ্যে চারজনের দাফন হয়েছে। প্রথম মৃত ব্যক্তিকে দাফন করা হয় আজিমপুরে কবরস্থানে। এরপর মৃত আরও দুইজনকে তালতলায় দাফন করতে গেলে এলাকাবাসীর বাধায় সম্ভব হয়নি। পরে তাদেরকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

তবে বাকি অন্যজনকে কোথায় দাফন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি সিটি করপোরেশনের কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার দুই সিটি করপোরেশনই গণমাধ্যমকে জানিয়েছিল যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ মারা গেলে তাকে খিলগাঁও-এর তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

কিন্তু এলাকাবাসীর বাধা সত্ত্বেও বুধবার (২৫ মার্চ) দুই সিটি করপোরেশন, স্বাস্থ্য সচিব ও স্থানীয় সরকার সচিবের বৈঠকে আবারও সিদ্ধান্ত নেয়া হয় যে তালতলা কবরস্থানেই করোনায় মৃত ব্যক্তিকে দাফন করা হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন।

তিনি জানান, জনসাধারণকে বুঝিয়ে হোক বা যেভাবেই হোক ওখানেই মরদেহগুলো দাফনের আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা