জাতীয়

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক : এ বছর দেশের সীমান্ত ও রাষ্ট্রের অভ্যন্তরীন শৃঙ্খলারক্ষাসহ বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি চার ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্মাননা পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ জন সদস্য।

বুধবার (২৩ ডিসেম্বর) তা গেজেট আকারে প্রকাশিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত মঙ্গলবার পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চার ক্যাটাগরিতে পদকের জন্য যাদেরকে মনোনীত করা হয়েছে তাদের মধ্যে থেকে ১০ জন পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)।

২০ জন পাচ্ছেন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জন পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) এবং ২০ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন। বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন ১ লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন।

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন। বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন ১ হাজার ৫০০ টাকা করে। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা