জাতীয়

লকডাউন নয় স্বাস্থ্যবিধি মেনে চলুন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করার পরিবর্তে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ‘সমসাময়িক বিষয়’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই তথ‌্য জানান।

‘লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না’—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আগে সরকারি ছুটি দেওয়া হয়েছিল, স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছিল। অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। এখনো স্কুল-কলেজ বন্ধ আছে, অনেক কিছু বন্ধ আছে।’

‘ছুটি দেয়া কিংবা কাজকর্ম কমিয়ে দেয়া, এমন কোনো পরিকল্পনা আছে কি না’—জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘আমার মনে হয় প্রয়োজনের নিরিখে বিভিন্ন সংস্থা তো সেই ব্যবস্থা নিতেই পারে। সংস্থা-প্রতিষ্ঠান তো নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে।’ তিনি বলেন, ‘গতকাল বাংলাদেশে করোনা শনাক্তের হার ছিল গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

শীতকালে করোনা বাড়বে, এটা আগেই থেকেই সরকার সতর্ক করেছিল, সংশ্লিষ্ট দফতরগুলো থেকে জনগণকে সচেতন করা হয়েছিল। একইসঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম, ঠিক সেভাবে এখন পর্যন্ত আল্লাহর রহমতে হয়নি। সরকার করোনা নিয়ন্ত্রণে আশপাশের দেশগুলো থেকে অনেক বেটার পজিশনে (ভালো অবস্থানে) আছে। এই করোনার দ্বিতীয় ঢেউও আমরা সঠিকভাবে প্রথম ঢেউয়ের মতো মোকাবিলা করতে পারবো।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের দাবি’কে ‘আহাম্মকের বক্তব্য’ বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বলেছেন। প্রকৃত পক্ষে করোনার মধ্যে পৃথিবীর কোনো দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়নি।

এমনকী যুক্তরাজ‌্যে করোনার নতুন ভার্সন দেখা দেওয়ার পর আশপাশের দেশগুলো বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করেছে, তখন ইইউ’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যোগাযোগ পুনঃস্থাপন করার জন্য। এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এটি আহাম্মকের বক্তব্য ছাড়া তো অন্য কোনো কিছু নয়।’

তথ‌্যমন্ত্রী বলেন, ‘করোনা শুরু হওয়ার পর তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা অনেক আশঙ্কার কথা বলেছিলেন, দেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে ভর্তি হতে পারবে না রোগী। কার্যত আল্লাহর রহমতে সেটি হয়নি।’ বিএনপি নেতাদের সব আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব‌্য করেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা