জাতীয়
করোনাভাইরাস

ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ অর্থাৎ মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে দেশজুড়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় রেলভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের উদ্ধুত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সোমবার মধ্যরাত থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধের ব্যাপারেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রস্তুতি নেয়। যার কারণে ট্রেনের সব ধরনের টিকিট বিক্রি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল।

সোমবার (২৩ মার্চ) দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, এর আগের দিন অর্থাৎ রবিবার (২২ মার্চ) স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। পাশাপাশি দেশের সুপারমার্কেট গুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা আসে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

বিশ্বে প্রায় সব দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লাখ মানুষ। অবশ্য এদের মধ্যে অন্তত এক লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিন জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা