জাতীয়

করোনাভাইরাস রুখতে ৫শ' সদস্যের কমিটি; নেতৃত্বে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নবগঠিত এ কমিটি করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক কাজ করবে।

'করোনাভাইরাস প্রতিরোধে দেশ শাটডাউন কিংবা লকডাউন করা হচ্ছে কি না' এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের এই বিপদের মুহূর্তে দেশ ও জাতিকে রক্ষায় দেশ শাটডাউন বলেন, লকডাউন বলেন, পরিস্থিতি দেখে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার, প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তই নেবেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। করোনাভাইরাস মোকাবিলায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা