জাতীয়

ভোট দিচ্ছে পুলিশ আর আমলারা 

নিজস্ব প্রতিবেদক : ভোট ডাকাতি বন্ধ করতে আমাদের সবার সম্মিলিত চেষ্টার দরকার উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভোট ডাকাতি কীভাবে বন্ধ করা যায়। জনগণ এখন আর ভোট দিতে যাচ্ছে না। এর প্রতিকার কীভাবে করা যাবে। এখন ভোট দিচ্ছে পুলিশ আর আমলারা। তিনি আরো বলেন বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন, আওয়ামী লীগেও তত মুক্তিযোদ্ধা নেই।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা আজ বিপর্যয়, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এ সভার আয়োজন করে।

আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, আলেমদের সঙ্গে সরকার আলোচনা করছে। সেটা ভালো। মৌলভী-মাওলানা সাহেবদের সবাই সম্মান করেন। দু’চারজন আলেমের নামে বলাৎকারের অভিযোগ এসেছে। সব মাদরাসায় এমন ঘটনা ঘটে তা কিন্তু নয়। দু’চারটি ঘটনাই বা কেন থাকবে। আলেমদের হেদায়েত করতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না।

তিনি বলেন, বিজয় দিবসের অঙ্গীকার হবে গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া কোনো কথা নেই। প্রতিষ্ঠা করতে হলে ঢাকায় বসে থাকলে হবে না, ১৮ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ছাড়া কিছু হবে না। গণতন্ত্রের মানে হলো সরকারের জবাবদিহিতা। সরকারের কাজের উত্তর দিতে হবে, আর আমাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। মিটিং-মিছিল করার অধিকার দিতে হবে।

সংগঠনটির চেয়ারম্যান কেএম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা