জাতীয়

হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে হতে পারে চারটি সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ঢাকার পক্ষ থেকে প্রাধান্য দেয়া হবে পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধসহ বড় ইস্যুগুলো। তবে দিল্লির আগ্রহ কভিড পরবর্তী পরিস্থিতি এক সাথে মোকাবিলা করা।

ভার্চুয়াল বৈঠকে কভিড পরবর্তী সময়ে সহযোগিতা আরও জোরদারসহ সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত করা, পানি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুদেশের সীমান্তে হাতি সংরক্ষণ, বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠায় নয়াদিল্লির সহযোগিতা সংক্রান্তসহ চারটি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এ বৈঠকে করোনা পরিস্থিতি সামলানোর বিষয়টি বেশি প্রাধান্য পাবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা বৈঠকে বসছেন ভার্চুয়াল প্ল্যাটর্ফমে। বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় শেষ হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর মধ্যে রয়েছে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেলপথ চালু। দুই প্রধানমন্ত্রী উদ্বোধনের পর প্রথমে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা