জাতীয়

শাহজালালে ১৫ কেজি স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি স্বর্ণের বারসহ দুবাই থেকে আসা লুৎফর রহমান মুন্সী নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে দুবাই থেকে আসা ওই যাত্রীর শরীরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে আসা যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মুল্যের ১৫ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক লুৎফর রহমানের বয়স আনুমানিক ৫৩ বছর। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মারুফুর রহমান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা