জাতীয়

বীর মুক্তিযোদ্ধা শাহজামান চিরনিদ্রায় শায়িত

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার (বীর প্রতীক) মারা গেছেন। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শাহজামান মজুমদারের ছেলে সেজান মজুমদার সামাজিক মাধ্যমে মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করেছেন। তিনি জানান বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে শাহজামান মজুমদারের (বীর প্রতীক) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজামান বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চলের পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে।

মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশেও শাহজামান এই শিল্পে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে তার লেখা ‘দি গেরিলা’ বইটি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা একটি বাস্তব চিত্র যা নতুন প্রজন্মের কাছে খুবই শিক্ষণীয় একটি বিষয়।

তার মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধের এক বীর সেনাকে হারিয়েছে আইসিটি শিল্প হারিয়েছে একজন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা