জাতীয়

সরকার মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন করেছে : রব

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের গৌরবান্বিত বিজয়ের মাসে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল, সভা-সমাবেশে অংশগ্রহণ করে ৭১ এর বিজয়কে উদযাপন করবে, তখন সরকার বিজয়ের মাস উদযাপনে বিকল্প হিসেবে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সরকারের চাতুরিপূর্ণ ও অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন।

রব বলেন, ভিন্নমত ও পথকে রাষ্ট্রযন্ত্র দ্বারা বল প্রয়োগ করে রুদ্ধ করার মানসিকতা জাতির জন্য অভিশাপ বয়ে আনছে। 'রাজনীতি বিহীন' সমাজ জনমনে বিচ্ছিন্নতার জন্ম দেয়, জনগণকে আত্ম উপলব্ধি থেকে বঞ্চিত করে এবং ব্যক্তির আত্মবিকাশের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। মুক্তিযুদ্ধে গৌরবের বিজয়ের মাসে জনগণের রাজনৈতিক অধিকার হরণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পদক্ষেপ।

সংবিধান বহাল রেখে প্রতি ক্ষেত্রেই সংবিধান লংঘন করে সরকার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের যে বয়ান দিচ্ছে তা জাতির সঙ্গে নিম্নমানে একটি তামাশা দাবি করে সাবেক এ মন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন সরকার জননিরাপত্তা নয়, বৈধতা সংকটে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে প্রায়শই সভা-সমাবেশ নিষিদ্ধ করার বাহানা খোঁজে।

সেই ধারাক্রমেই সভা-সমাবেশ নিষিদ্ধকরণে সরকারের সর্বশেষ এ পদক্ষেপ। দেশকে গণতন্ত্রহীন করে সরকার তাদের যে 'স্বপ্ন রাজ্য' গড়ে তুলেছে জনরোষের কারণে তা ক্রমাগতই অরক্ষিত হয়ে পড়ছে এবং সরকারের জন্য তা ভবিষ্যতে বড় ধরনের কুফল বয়ে আনবে।

তিনি সরকারের এ অবিবেচক পদক্ষেপের তীব্র নিন্দা জানাই ও অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা