জাতীয়

ইন্টারকন্টিনেন্টাল সংস্কারে দুর্নীতির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : হোটেল ইন্টারকন্টিনেন্টাল (হোটেল শেরাটন) সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। বিষয়টি নিয়ে আগামী বৈঠকে আলোচনার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩’, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার সম্পর্কে ও বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় গৃহীত সবশেষ পদক্ষেপ সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশোধনকল্পে আনা বিল প্রয়োজনীয় সংশোধনসাপেক্ষে জাতীয় সংসদের আগামী অধিবেশনে রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত নেয়।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের ৭১৪ কোটি টাকার সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া ও ওই কাজ বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি অভিযোগ বিষয়ে প্রতিবেদন নিয়ে আগামী বৈঠকে আলোচনার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা