জাতীয়

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া প্রবাসীদের অগ্রাধিকার ভিওিতে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট প্রদানের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী আওয়ামী লীগ। সে দেশে বসবাসরত প্রবাসীদের পক্ষে আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম রেজা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে এ আহ্বান জানান।

রোববার ( ২৯ নভেম্বর) দুপুরে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন- আহবায়ক রেজাউল করিম রেজা ছাড়াও মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম ও এডভোকেট মিনহাজ উদ্দিন মিরান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া সরকার সেদেশে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধ করার সুযোগ দিয়েছে। শর্ত দিয়েছে পাসপোর্টের মেয়াদ ১৮ মাস থাকতে হবে। মালয়েশিয়াতে এই মুহুর্তে ২ থেকে ৩ লক্ষ বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ ভিসার ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন।

ইতোমধ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক পাসপোর্ট আবেদন জমা পড়েছে। দু:খজনক হলেও সত্য, অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, পাকিস্তান , ইন্ডিয়া হাইকমিশন তাদের নাগরিকদের ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করছেন। সেখানে বাংলাদেশ হাই কমিশন ২ থেকে ৩ মাস সময় নিচ্ছেন।

মালয়েশিয় সরকার বৈধ হবার জন্য ৬ মাসের সময়সীমা বেধে দিয়েছে। এমতাবস্তায় পাসপোর্ট পেতে দেরি হলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা ভিসা করতে ব্যর্থ হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু জনগণের দল সেই দলের একজন কর্মী হিসাবে এবং প্রবাসী বাংলাদেশ কমিউনিটির পক্ষ হয়ে প্রবাসীদের স্বার্থে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদানের ব্যবস্থা করে মালয়েশিয়াতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ হবার প্রক্রিয়াকে প্রসারিত করতে রেজাউল করিম রেজা স্বরাষ্ট্রমন্ত্রীকে এ আহবান জানিয়েছেন।

ইতিপূর্বে পাসপোর্টের জন্য যারা আবেদন করেছেন তাদের পাসপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করলে তারা এবং দেশ উভয়ের উপকৃত হবে এবং অবৈধ অভিবাসী বৈধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উপকৃত করবে বলে রেজাউল করিম রেজা স্বারকলিপিতে উল্লেখ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা