ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জাতীয়

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সংগঠনের ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তারা হলেন- মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি (ডিপিএ) ও শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো)।

সাধারণ সম্পাদক পদেও তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আবু আল মোরসালিন বাবলা (চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জেল হোসেন (খোলা কাগজ) ৷

এছাড়া সহ-সভাপতি পদে আবুল বাশার নুরু (আমাদের নতুন সময়), নজরুল কবীর (দেশ টেলিভিশন) ও ওসমান গনি বাবুল।

যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, ফারুক খান (বাংলাদেশ কন্ঠ), হাফিজ আল আসাদ (সাঈদ খান), মেহদী আজাদ মাসুম (দৈনিক জাগরণ) ও মো. ময়নুল আহসান (বাংলাভিশন)।

অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এইজ) ও শ্যামল কান্তি নাগ (হোলি টাইমস)।

সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), আব্দুল্লাহ কাফি (আমাদের সময়) ও মইনুল হাসান সোহেল (ইনকিলাব)।

দফতর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না (আমাদের নতুন সময়) ও মো. জাফর ইকবাল-(দৈনিক সংগ্রাম)।

তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ), কামাল মোশারেফ (বাংলাদেশের খবর)।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী-(পূর্বাপর)।

ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া) ও মো. মজিবর রহমান (কালবেলা) এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম) ও মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিং বিডি) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

এছাড়াও কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নয়জন নির্বাচন করছেন৷ তারা হলেন- আজিজুর রহমান (রহমান আজিজ) (ঢাকা টাইমস), জাহাঙ্গীর কিরণ (মানবকন্ঠ), এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), মো. মাহবুবুর রহমান (বিটিভি), মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ (মানবকন্ঠ), রফিক রাফি (নিউ নেশন), সায়ীদ আবদুল মালিক (দৈনিক বাংলা), নার্গিস জুঁই (বিটিভি) এবং রুমানা জামান (ভোরের কাগজ)৷

তিনটি সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) এবং কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত)।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা