জাতীয়

এটিএম বুথ হ্যাক হওয়ার শঙ্কায় অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

সান নিউজ ডেস্ক : ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথসহ দেশের বিভিন্ন ইলেকট্রনিক বুথে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইবার অ্যাটাক করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ২০১৬ সালের ২১ নভেম্বর যেভাবে সাইবার অ্যাটাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছিল, সেভাবে দেশের ব্যাংকগুলোর ওপর আবারও সাইবার অ্যাটাক হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকগুলোকে সতর্ক করে চিঠি দিলে অনলাইন লেনদেন ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যাংকগুলো নিরাপত্তা জোরদার করেছে। রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংকসহ অনেক ব্যাংক রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ রাখছে।

চিঠিতে বলা হয়, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির সঙ্গে জড়িত ছিল। তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ও সুইফট নেটওয়ার্কে হ্যাক করতে পারে।

এর আগে চলতি বছরের গত আগস্টে সাইবার অ্যাটাকের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক। তখনও উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এ হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছিল।

আদেশ পাওয়া প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম বলেন, ব্যাংক ও এটিএম বুথে কোরিয়ান সাইবার গ্রুপ হ্যাক করতে পারে-আমরা এমন সতর্ক বার্তা পেয়েছি। আমাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই সতর্ক রয়েছি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা