জাতীয়

জাল স্ট্যাম্প-ডাক টিকিট-কোর্ট ফিসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি প্রস্তুত কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফি জব্দ করে ডিবি। এ সংক্রান্ত কাজে জড়িত থাকার অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫), মো. মোরসালিন সরদার সোহেল (৩০), মো. রনি শেখ (২৫) ও মো. আব্দুল আজিজ (২৩)।

পলাতক অভিযুক্ত মনির মোল্লা ও সাকিবসহ অজ্ঞাতনামা কয়েক জনের সহায়তা নিয়ে তারা এই কাজ করে আসছে। প্রতি পাতা জাল স্ট্যাম্প তৈরিতে ১৫-১৬ টাকা খরচ হয় এবং ২৫-৩০ টাকায় তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় দিয়ে থাকে বলে স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। জাল স্ট্যাম্পগুলো উদ্ধার না হলে সারাদেশে ছড়িয়ে পড়তে পারতো উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, ‘সাধারণ স্ট্যাম্পগুলোর মধ্যে তারা জাল স্ট্যাম্পগুলো ঢুকিয়ে ব্যবহার করতো। এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাতো।’

গত ১৯ নভেম্বর পল্টন ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম। এ সময় জাল স্ট্যাম্প প্রস্তুতের জন্য ব্যবহৃত একটি কম্পিউটার, একটি প্রিন্টার, দুটি বড় ইলেকট্রিক সেলাই মেশিন, একটি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়।

এছাড়া ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফি জব্দ করা হয়।

জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি প্রস্তুত কারখানায় অভিযানগ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা