জাতীয়

ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস বন্ধ

সান নিউজ ডেস্ক : ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ‘একজন কর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার নিমিত্তে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে।’

জরুরি প্রয়োজনে দূতাবাসের ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭৫ সালের মার্চ মাসে ঢাকায় কোরিয়ার আবাসিক দূতাবাসের প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দেশটির ১৮ জন রাষ্ট্রদূত এ দেশে দায়িত্ব পালন করেছেন।

গত চার দশকে দুই দেশ ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্পর্ক জোরদার করেছে। কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) অধীনে ১০ হাজারের বেশি বাংলাদেশি কোরিয়ায় কাজ করছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা