জাতীয়

করোনা রুখতে আয়ুর্বেদিক চিকিৎসা : দোরাইস্বামী

সান নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ থেকে বাঁচতে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবিনারের উদ্বোধনী বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ঐতিহ্যগত জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু মোকাবিলা করছি। আর আয়ুর্বেদ একটি ঐতিহ্যগত চিকিৎসা শাস্ত্র। করোনা মহামারির মতো পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রেও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও ইমিউনিটি বাড়ানোর কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে আয়ুর্বেদের ব্যাপক ভূমিকা রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, আয়ুর্বেদ শাস্ত্রের উদ্ভব কোনো একটি নির্দিষ্ট দেশে হলেও এর সুবিধা বিশ্বের সব দেশ নিতে পারে।

ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন ভারতের আয়ুস অ্যাডভাইজরি গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অরবিন্দ ভারাসই, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা নওশাদ জাকি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা