জাতীয়

 ঢাকা-১৮ উপনির্বাচন ঘিরে যান চলাচলে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। আসন্ন উপ নির্বাচন ঘিরে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) যানবাহন চলাচলে বিধিনিষেধ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে ইসি।

এতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থ্যাৎ বুধবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের পাশাপাশি একই নির্দেশনা সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের জন্যও প্রযোজ্য হবে।
আগামী ১২ নভেম্বর রাজধানীর উত্তরা, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলখেত থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গেল ৯ জুলাই এ আসনের সাবেক সংসদ সদস্য সাহারান খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা