জাতীয়

প্রাথমিক শিক্ষার্থীদের নিজ-নিজ বাসস্থানে থাকার নির্দেশনা

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ-নিজ বাসস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রামণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ-নিজ বাসস্থানে থাকতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে-সময়ে জারী করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে নজর রাখবেন।

এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের নিজ-নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজের পাঠ্যবই অধ্যায়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে তা নিশ্চিত করবেন। সূত্র : বাসস

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা