জাতীয়
নতুন পরিপত্র জারি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত নতুন সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন ও ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি ব্যায় সাশ্রয় এবং দাপ্তরিক কাজের ব্যাঘাত না ঘটিয়ে সীমিত পরিসরে দিবস পালনের নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা পূর্বের পরিপত্রটি বাতিল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন এবং ওইদিন সরকারি ছুটি থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ের প্রধান উৎসবগুলো ব্যতীত সাধারণভাবে যেকোনো দিবস পালনের ক্ষেত্রে বাড়তি খরচ ও জাকজমক পরিহার করতে হবে। বিশেষ করে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দিবস উদযাপনে মূল আলোকপাত থাকবে প্রাতিষ্ঠানিক আলোচনার ওপর। সেই লক্ষ্যে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান প্রচারের পাশাপাশি সীমিত পরিসরে সেমিনার কিংবা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কোনো ধরনের সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে।

সরকারি অফিসের সাধারণ কর্মকাণ্ডে যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বিশেষ সপ্তাহ পালনের ক্ষেত্রে পুরো অনুষ্ঠানসূচি সাধারণভাবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে।

অফিস সময় শেষ হওয়ার পর আয়োজনের চেষ্টা করতে হবে। তবে নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই—এমন সাধারণ আয়োজন ছুটির দিন কিংবা সাধারণ কার্যদিবসেও সম্পন্ন করা যাবে। যেকোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে জেলা পর্যায় বা রাজধানীর বাইরে থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় নিয়ে আসার প্রবণতাও যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমধর্মী দিবসসমূহ একত্রে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, একই ধরনের ক্ষেত্র থাকলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস পালনে প্রাধান্য দিয়ে জাতীয় দিবসগুলোকে একই তারিখে একত্রে উদযাপন করতে হবে।

প্রয়োজনবোধে এ সংক্রান্ত বিস্তারিত সারসংক্ষেপ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। পরিপত্রে গৃহীত এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা