ছবি: সংগৃহীত
জাতীয়

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

সান নিউজ ডেস্ক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব ছাড়ার পর সাবেক রাষ্ট্রপতি রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন।

এদিকে উন্নত চিকিৎসা ও বিশ্রামের জন্য তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বঙ্গভবনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার বিষয়টি আগে থেকেই নীতিগতভাবে নির্ধারিত ছিল। সম্প্রতি তার মনোনীত কয়েকজন কর্মকর্তা বঙ্গভবন থেকে ব্যক্তিগত জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিতে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা