ছবি: সংগৃহীত
জাতীয়

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

সান নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী, স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময় প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়েও শপথ নেওয়া থাকে। একইভাবে ডেপুটি স্পিকারের শপথেও স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব গ্রহণের বিষয়টি উল্লেখ থাকে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পদত্যাগপত্র পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়েছে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ফলে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের সংবিধান ও প্রশাসনিক কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সাংবিধানিক নিয়ম মেনেই দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নেতিবাচক পরিস্থিতি তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/ তালাহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা