ছবি: সংগৃহীত
জাতীয়

সংস্কারের পথে পুলিশ, ১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্মে পুলিশ

সান নিউজ অনলাইন

আগামী ১৫ নভেম্বর থেকে নতুন পোশাকে দেখা যাবে বাংলাদেশ পুলিশকে। মহানগর, নৌ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যদের হাতে দেওয়া হচ্ছে দুই সেট হাফ স্লিভ ও এক সেট ফুল স্লিভ নতুন ইউনিফর্ম। ওইদিন থেকেই দীর্ঘদিনের প্রচলিত নীল পোশাকের জায়গায় আসবে নতুন আয়রন (লোহার) রঙের ইউনিফর্ম।

কনস্টেবল থেকে শুরু করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পর্যন্ত সবার ক্ষেত্রেই নতুন পোশাক কার্যকর হবে। তবে পুলিশের সিরিমনিয়াল পোশাকে কোনো পরিবর্তন আসছে না।

জুলাই মাসের গণঅভ্যুত্থান-পরবর্তী বিতর্কিত ভূমিকা ও মনোবল ভাঙার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, “প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআইয়ের সদস্যরা নতুন পোশাক পাবেন। পর্যায়ক্রমে দেশের সব ইউনিটে এটি সরবরাহ করা হবে।” তিনি আরও জানান, র‌্যাবের পোশাক পরিবর্তন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “নতুন পোশাক যাচাই-বাছাই চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত র‌্যাব পুরোনো পোশাকেই থাকবে।”

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, “শুধু পোশাক নয়, পুলিশকে মানসিকভাবে পরিবর্তিত হতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনবান্ধব প্রশিক্ষণ ও মনোভাব গঠনে উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এটি পুলিশ সংস্কার প্রক্রিয়ার অংশ। পোশাক নির্ধারণ কমিটি বিভিন্ন দেশের ইউনিফর্ম বিশ্লেষণ করে নতুন রঙ নির্বাচন করেছে। গাঢ় নীলের পরিবর্তে নির্ধারিত হয়েছে আয়রন রঙ। এ ইউনিফর্মের সঙ্গে পুলিশের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে—নৌকার বদলে এখন থাকবে শাপলা ফুল, ধান ও গমের শীষ।

তবে নতুন পোশাক নিয়ে কিছু বিতর্কও উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, পুলিশের নতুন ইউনিফর্মের সঙ্গে তাদের পোশাকের মিল রয়েছে। তারা আশঙ্কা করছে, পুলিশ আপত্তি তুললে চতুর্থবারের মতো আবারও তাদের পোশাক পরিবর্তন করতে হতে পারে।

এ বিষয়ে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বলেন, “এমন পরিস্থিতি তৈরি হলে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে। এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা