ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: আসিফ নজরুল

সান নিউজ অনলাইন

নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। গত ১৬ থেকে ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের ভোটে অংশ নেওয়ার অভ্যাস কিছুটা হারিয়ে গেছে। তবে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে নানা ধরনের মন্তব্য করছে। কিন্তু বাস্তবে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হবে।”

জামিন প্রসঙ্গে তিনি বলেন, “একই অপরাধ পুনরায় সংঘটনের আশঙ্কা থাকলে অনেক সময় আদালত জামিন দেন না। এটি বিচারকদের সম্পূর্ণ বিচারিক বিষয়। আবার অনেক ক্ষেত্রে পুলিশের রিপোর্ট ও আইনজীবীদের যুক্তিও জামিন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আইন উপদেষ্টা আরও জানান, লিগ্যাল এইড কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “আইনগত সহায়তা প্রদানে এখন বাধ্যতামূলক ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যে ১২টি জেলায় পাইলট প্রকল্প শুরু হয়েছে, শিগগিরই রাজশাহীতেও এ প্রকল্প চালু হবে।”

ড. আসিফ নজরুল এ সময় আইনগত সহায়তা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন, আইনজীবী ও জনগণের সহযোগিতা কামনা করেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা