জাতীয়

বৈষম্য হ্রাসে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ দারুণ সফলতা লাভ করেছে। অসমতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বৈশ্বিক তালিকায় ১১৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা ২০১৮ সালের তালিকায় এ অবস্থান ছিল ১৪৮তম।

ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ও ডেভেলপমেন্ট ফাইনান্স ইন্টারন্যাশনাল গত বৃহস্পতিবার যৌথভাবে কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্স (সিআরআই) ২০২০ সালের এ তালিকা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক সূচকগুলোর উন্নতিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও ভুটান। তবে করোনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের তুলনায় ভালো থাকলেও কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্সে (সিআরআই) এর অবস্থান নাজুক।

করোনার সময়ে চিকিৎসকদের উৎসাহিত করতে যে ১১ মিলিয়ন ডলারের বোনাস পেমেন্টে ব্যয় করা হয়েছে, তার প্রশংসা আছে প্রতিবেদনে।

সিআরআই প্রকাশিত তালিকার শীর্ষে নরওয়ে, এরপর ডেনমার্ক ও জার্মানি। আর সবার শেষে অবস্থান দক্ষিণ সুদানের।

দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের অবস্থান ৭২, শ্রীলংকা ৯৪, আফগানিস্তান ১০২, নেপাল ১১২, পাকিস্তান ১২৮, ভারত ১২৯ ও ভুটানের অবস্থান ১৪৬।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা