সংগৃহীত ছবি
জাতীয়

ছিনতাইরোধে যে ব্যবস্থার কথা বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ছিনতাইরোধে বাংলাদেশ পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলে জানিয়েছেন (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার পিটিআই সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চোখে লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

পুলিশের আইজিপি বলেন, সারাদেশে অপরাধের সংখ্যা দিন দিন বেড়েছে, বিশেষ করে রাতের ছিনতাই। হচ্ছে আমরা এই ছিনতাইয়ের বিষয়টি নোটিশে নিয়েছি। শুধু মাত্র গতকাল রাতে নয়, তার আগের দিন রাতেও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা এই ছিনতাইয়ের ধারণা করে শনিবারে সকালে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এন্টি ট্যুরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই ৩ টি অর্গানাইজেশন মিলে ইনটেনসিভ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করছি। আমরা দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কিনা না।

এই সকল ছিনতাইগুলোতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা এমন কথার উত্তরে আইজিপি বলেন, এটি তদন্তের মাধ্যমে বোঝা যাবে। গতকাল র‍্যাব ১ জন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাইয়ের সময় নয়, তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে। ঐ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

এ সময় অপারেশন ডেভিল হান্ট নিয়ে তিনি বলেন, ‘ডেভিল হান্ট’ হচ্ছে যারা সন্ত্রাসী, সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে। এটি আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। দেশব্যাপী এই অপারেশন হচ্ছে। এখন ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট। সারাদেশের চিত্রের সাথে মেলে না। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও খবর পাচ্ছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা