সংগৃহীত ছবি
জাতীয়

কাল রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে দেশের সংস্কার কার্য নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে স্থাপিত স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের স্মরণে গড়া শিক্ষা শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: নতুন দেশ নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য দিচ্ছে

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা মানুষের সকল অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন করে দেশে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

এর আগে, প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের ১ম বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সাথে দেশের সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।

এই নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। ইতোমধ্যে ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। এ সময় কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে, যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে।

তিনি বলেন, ৬ সংস্কার কমিটি ২ হাজার সুপারিশ করেছে। তবে কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সাথে আলোচনা করে করা হবে। এরই মধ্যে কিছু সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: আজ পবিত্র শবে বরাত

অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলেও জানান তিনি। এদিকে, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এর পরে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানায় বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা