সংগৃহীত ছবি
জাতীয়

একটি দলের ব্যর্থতায় ৭১ এর স্বপ্ন ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করে বলেন, ১৯৭১ সালের যে উদ্দেশ্যে এ স্বাধীন বাংলাদেশ গড়া, তা একটি দলের ব্যর্থতার জন্য এটি ব্যর্থ হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস স্মৃতিসৌধ রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এই সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলো মুক্তিযোদ্ধরা। তারই ধারাবাহিকতায় এই জুলাইয়ের গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, সাম্প্রতি দেশে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্ররা তাদের জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এসে তাদের কথা মনে পড়েছে।

আইন উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহুমানুষ ও বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটি দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনঃরাবৃত্তি না হয়।

তিনি বলেন, দেশের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যেই ২য় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা