সংগৃহীত ছবি
জাতীয়

স্বচ্ছতার সাথে গঠিত হয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতার সাথে গঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন: সিইসি-জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

তিনি বলেন, বাংলাদেশে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান এই নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে সেই বিষয়ে সিইসির সাথে আমাদের কথা হয়েছে।

তিনি আরও বলেন, তবে আনন্দের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সাথে নিবিড়ভাবে কাজ করব।

এদিকে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, এই নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু নির্বাচনের টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

আরও পড়ুন: সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান

তার আগে, সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এ এম এম নাসির উদ্দিনের সাথে এটিই প্রথম কোনো বিদেশি কূটনৈতিকের সাক্ষাৎ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা