সংগৃহীত ছবি
জাতীয়

দেশে বিনিয়োগ বাড়াতে আহ্বান

নিজস্ব প্রতিবেদক: সুইডেনকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা সহজ করার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান

বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি কমাতে, দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করতে এবং শ্রম আইন নিয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য কাজ করছে।

এ সময় রাষ্ট্রদূত বলেন, সুইডেন সরকার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ যেমন- পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সিভিল প্রশাসনে পরিবর্তন আনার প্রচেষ্টাকে সমর্থন করেন।

তিনি আরও বলেন, এই রূপান্তর প্রক্রিয়ায় আপনি আমাদের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

আরও পড়ুন: ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ

এই সাক্ষাৎকালে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ এবং নারীদের গণআন্দোলনে ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের আগে দেশের সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিপ্লবের মূলমন্ত্র ছিলোই সংস্কার।

এদিকে তিনি উল্লেখ করেন, দেশের এই পরিস্থিতি স্থিতিশীল হলেও বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা মোকাবিলা করা এখনো একটি চ্যালেঞ্জ।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই প্রত্যাশা মোকাবিলা করা একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, তবে অত্যন্ত সতর্কতার সাথে এগোচ্ছি।

আরও পড়ুন: পুলিশের ৯ কর্মকর্তাকে অবসর

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা