সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

রোববার (১ ডিসেম্বর) এ কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র তুলে দেন।

আরও পড়ুন: অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা

জানা যায়, এই প্রতিবেদনে বিগত ১৫ বছরে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড, বিগত সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতের লুটপাট, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। এছাড়া সংকট থেকে উত্তরণের পদক্ষেপও সুপারিশ করেছে কমিটি।

আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা