সংগৃহীত ছবি
জাতীয়

পর্তুগাল সফরে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামী ২৫-২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দি‌তে পর্তুগাল সফরে গে‌ছেন।

আরও পড়ুন: প্রেস ক্লাবে ছাড়লেন রিকশা চালকরা

রোববার (২৪ নভেম্বর) সকালে লিসবনের উদ্দেশে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে ৩ দিনব্যাপী জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হ‌বে। ফোরামে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদ‌লের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি ফোরা‌মে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।

ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা