সংগৃহীত ছবি
জাতীয়

প্রেস ক্লাব ছাড়লেন রিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ছেড়ে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

আরও পড়ুন: জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই

রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তারা জাতীয় প্রেস ক্লাব এলাকা ছেড়ে দেন এবং এরপর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা সেখানে অবস্থান নেন। এ সময় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসছেন।

প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে করে লাল ব্যানার নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা