সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার পশ্চিম রসুলপুরের একটি বাসায় রিমা আক্তার লিপি (২৮) নামে ১ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে এ লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে

কামরাঙ্গীরচর থানা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাত সাড়ে ১১টায় পশ্চিম রসুলপুর চার মসজিদের পাশে ৩নং গলির ৬ষ্ঠ তলার একটি বাসা থেকে ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করি। এর পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানায়, নিহতের আত্মীয়-স্বজনের মুখে জানতে পারি যে পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের বোন নুরনাহার জানান, আমার বোনের স্বামী মামুনের সাথে তার পারিবারিক সমস্যা হয়। এই সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছিলো। এই কারণে মামুন আমার বোনের থেকে আলাদা থাকতেন। মামুন শনির আখড়া এলাকায় থাকেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা