সংগৃহীত ছবি
জাতীয়

বঙ্গভবনে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর বঙ্গভবনে ঢোকার চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে রাজধানী গুলিস্থানে বঙ্গভবনের সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যু এড়িয়ে গেলেন

এদিকে, সকালে বঙ্গভবনের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থায় দেখা যায় বিপুল সংখ্যক এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী সদস্য। এ সময় প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়টকার।

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী জানান, মঙ্গলবার রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে বুধবার সকালে বঙ্গভবন এলাকায় আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে এই এলাকায় বিজিবিও মোতায়েন হয়েছে।

বিজিবি সদর দপ্তরের উপমহাপরিচালক (মিডিয়া) কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী রাজধানীর বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় তারা অন্যান্য সকল বাহিনীকে সহযোগিতা করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা