ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীতে প্রবাসীদের বিক্ষোভ
জাতীয়

ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীতে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

টিকিটের দাবিসহ বেশ কয়েকটি দাবিতে হোটেল সোনার গাঁয়ের সামনে কয়েতদিন ধরে বিক্ষোভ করে আসছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। এর প্রেক্ষিতে দুই দেশের সরকার ইতোমধ্যে আকামার মেয়াদ ও বন্ধ ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত করে। এবার ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাস্তায় বিক্ষোভ মিছিল করছেন প্রবাসীরা।

ধারাবাহিক ভাবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেলের সামনে থেকে এ মিছিল শুরু হয়।

এর আগে সৌদি প্রবাসী শ্রমিকরা কারওয়ানবাজারের হোটেল সোনারগাঁয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় সৌদি প্রবাসী শ্রমিকরা স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও আকামা বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। উল্লেখযোগ্য হচ্ছে, দুনিয়ার প্রবাসী এক হও, আমাদের দাবি মানতে হবে, ভিসার মেয়াদ বাড়াতে হবে। প্রবাসীদের বিক্ষোভ মিছিলের কারণে সোনারগাঁ হোটেলের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সৌদি প্রবাসী শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হতে থাকে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা