হাসিনা-মোদীর বৈঠক ডিসেম্বরে
জাতীয়

হাসিনা-মোদীর বৈঠক ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী ডিসেম্বরে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটি করোনা পরিস্থিতির কারণে সরাসরি না হলে ভার্চ্যুয়ালি হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. মোমেন জানান, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন, আর না হলে ভার্চ্যুয়ালি বৈঠক করবেন।

ড. মোমেন বলেন, মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, রোহিঙ্গা সঙ্কট, এয়ার বাবল চুক্তি, ৭-৮টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে। এবারের বৈঠকে সময় খুব কম। মাত্র এক ঘণ্টা আলোচনা হবে। তাই সব বিষয়ে আলোচনা করা খুব কঠিন হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, সীমান্ত হত্যা নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে, বিজিবি-বিএসএফ ওয়াদা করেছে এ বিষয়ে, আমরা চাই না সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটুক। সেখানে কোনো কিছু ঘটলে যৌথভাবে মনিটরিং করতে আমরা একমত হয়েছি।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা